শুক্রবার (২০ মার্চ) রাতে যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে অগ্নিকাণ্ড সংঘঠিত হয়েছে। তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। শুক্রবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া দাসপাড়া গ্রামে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝিকরগাছা উপজেলার কাউরিয়া দাসপাড়া গ্রামে অরবিন্দ দাসের বাড়ির পশে অবস্থিত লম্বু গাছের উপর বজ্রপাত ঘটে। এতে লম্বু গাছের গোড়ায় থাকা খেজুর গাছের শুকনো পাতা এবং অন্যান্য খড়কুটাতে আগুন ধরে যায়। ফায়ার স্টেশন এর কর্মীরা সেখানে দ্রুত পৌঁছায়। কিন্তু জায়গা সংকুচিত থাকায় গাড়ি পৌঁছাতে না পারায়, তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। অগ্নিকাণ্ডে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে স্টেশন ম্যানেজার নয়ন চৌধুরী জানিয়েছেন।