চাঁদপুর পুলিশ লাইন্সে ঈদ-উল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২১ মার্চ, ২০২৬, ০২:৪০ পিএম | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ০২:৪০ পিএম
চাঁদপুর পুলিশ লাইন্সে ঈদ-উল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত

চাঁদপুর পুলিশ লাইন্সে পবিত্র ঈদ-উল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ ২০২৬খ্রিঃ) সকাল ৮ টায় মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) লুৎফর রহমান সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে