আমি সংবাদপত্রের জগতকে অত্যন্ত ভালোবাসি

সেনবাগ প্রেসক্লাবের ইফতার মাহফিলে জয়নুল আবদিন ফারুক

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ০৪:২১ পিএম
সেনবাগ প্রেসক্লাবের ইফতার মাহফিলে  জয়নুল আবদিন ফারুক

নোয়াখালীর সেনবাগ প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার সেনবাগ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।  ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক কাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নুর হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-২ (সেনবাগ-সোানইমুড়ী আংশিক) আসনর সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক।

সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া দোয়া ও ইফতার মাহফিলে  প্রধান অথিথি বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, “আমি সংবাদপত্রের জগতকে অত্যন্ত ভালোবাসি। কারণ গণমাধ্যমই আমাকে নেতৃত্বের জায়গায় উন্নিত করেছে। তারেক রহমানের পক্ষে কথা দেশবাসীর কাছে পৌঁছে দিয়েছে, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরেছে এবং শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়গুলোও দেশব্যাপী প্রচার করেছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মের প্রতি আমি কৃতজ্ঞ। ফারুক মিথ্যা সংবাদ প্রচারে সাংবাদিকের সমালোচনা করে বলে,তথ্য যাচাই না করেই টাকা খেয়ে কজনের নামে সংবাদ প্রচার করে দিলে তিনি ক্ষতিগ্রস্থ হন। তিনি উদাহন টেনে বলেন বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সময় একজন প্রার্থী পরিকল্পিত ভারে নিজের গাড়ীতে ইট মেরে  গ্লাস  ভেঙে পেলে, কিন্ত কিছু সাংবাদিক তথ্যের যাচাই বাছাই চাড়াই সেটিকে গুলি করা হয়েছে বলে সম্প্রচার করে। ওই ঘটনায় উপজেলা পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন কোন রকম প্রদক্ষেপ নেয়নি।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে জাতীয় দৈনিক ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন সেনবাগ প্রেস ক্লাবের উদ্যোগে  আয়োজিত ইফতার পূর্ব দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “স্থানীয় গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ ও দায়ীত্বশীল সংবাদ পরিবেশন করবেন এটাই আমার তিনি প্রত্যাশা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশষ্ঠ ব্যবসায়ী  লায়ন সৈয়দ হারুন এম.জে,এফ।

 এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, নোয়াখালী জেলা বিএনপির সাবক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও কাবিলপুর ইউপি চেয়রম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, পৌরসভা বিএনপির আহবায়ক সসাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, সদস্য সচিব মো. শহীদ উল্যা, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির,নুরনবী বাচ্চু, জাহিদুল ইসলাম, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্যা, নির্বাহী সদস্য খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, কোষাধক্ষ্য বশির আহমেদ ও দপ্ত সম্পাদক মো. ইব্রাহিম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। শেষে দেশ ও জাতীয় কল্যানে দোয়া পরিচালনা করেন সেনবাগ মডেল মসজিদের খতিব মাওলানা কামল উদ্দিন ।

আপনার জেলার সংবাদ পড়তে