ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আনন্দে চাঁদপুরের বিভিন্ন মসজিদে এবং ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদে এবং ঈদগাহ ময়দানে প্রধান জামাতে একসাথে নামাজ আদায় করেছেন চাঁদপুর-৩ সদর আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ।নামাজ শেষে, এমপি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, পেশাজীবী ব্যক্তিবর্গ ও সুধীজন তারা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আজ শনিবার২১ মার্চ) চাঁদপুর জেলা শহরের পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদ,স্ট্যান্ড রোডস্থ চৌধুরী জামে মসজিদ, ঐতিহাসিক বেগম জামে মসজিদ, বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ,চাঁদপুর আউটার স্টেডিয়াম সহ বিভিন্ন মসজিদ ও ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টা হতে ৯ টার মধ্যে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা শহরের সবচেয়ে বড় মসজিদ পুরান বাজার জামে মসজিদে ঈদ জামাতের ইমামতির দায়িত্ব পালন করেন খতিব ও ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী ।নামাজ শেষে আল্লাহর রহমত দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আবহাওয়া পূর্বাভাস আগেই জানিয়েছিল ঈদের আগের দিন ও ঈদের দিন ঝড় বৃষ্টি হবে এবং হয়েছে।
বৃষ্টির দরুন ময়দান ভিজা থাকায় চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় পৌর ঈদগাহ,পুরান বাজার মধুসূদন হাই স্কুল মাঠ সহ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে পারেনি। প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মসজিদ এবং ময়দানে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শুরুর অনেক আগেই এলাকার মসজিদ গুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়।