চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সমকাল জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারীর মমতাময়ী মা সুলতানা আঙ্গিজ (দিল আঙ্গিজ) ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঈদের দিন শনিবার (২১ মার্চ) দুপর ১২.১৫ মিনিটের সময় চাঁদপুর শহরের মুমিনপাড়াস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮৮ বছর।তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সুলতানা আঙ্গিজ (দিল আঙ্গিজ) সাবেক কাস্টমস সুপারিনটেনডেন্ট মরহুম সুলতান আহমেদ পাটওয়ারীর স্ত্রী এবং চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারীর মা। তার চতুর্থ ছেলে মঞ্জিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান এবং ছোট ছেলে মহসিন আহমেদ কানাডা প্রবাসী। পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের প্রথম জানাজা বাদ আছর শহরের সরদার খান স্কুল মাঠে এবং দ্বিতীয় জানাজা নামাজ রামপুরের রাঢ়িরচর পাটোয়ারী বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারীর মায়ের মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। বেস্ট অফ সভাপতি সাধারণ সম্পাদক মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।সবাই মরহুমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উন্নাকে জান্নাতবাসী করেন। আমিন।