পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও-পাগলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পিবাড়ীয়া গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ নুরুজ্জামান খান রানা।
তিনি তার শুভেচ্ছা বাণীতে বলেন, ঈদ আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় একসাথে কাজ করি। তিনি বিশ্বাস করেন, সত্য ও ন্যায়ের পথে থাকলে কোনো অন্যায়ই স্থায়ী হতে পারে না।
তিনি আল্লাহর কাছে সকলের সুস্থতা, নিরাপত্তা এবং সমাজে শান্তি ও কল্যাণ কামনা করেন। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম-এখানে হিংসা, বিদ্বেষ ও হানাহানির কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, সহিষ্ণুতা, সাম্য ও মৈত্রীর শিক্ষা দেয়। ইসলামের এই সুমহান আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, ঈদকে ঘিরে শহরের মানুষ শিকড়ের টানে গ্রামে ফিরে আসে, আপনজনদের সঙ্গে মিলিত হয়। এতে আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাজ থেকে সকল ধরনের সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি দূর হোক। ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ে গড়ে উঠুক একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ। শেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।