ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষানুরাগী আব্দুল জব্বারের শুভেচ্ছা বার্তা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ১০:১২ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষানুরাগী আব্দুল জব্বারের শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল জব্বার। তিনি বাবুগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাশা গ্রামের কৃতি সন্তান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বপ্ন বুকে নিয়ে একদিন নিশ্চিত চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ ছেড়ে দেশের স্বাধীনতার জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই স্বাধীন বাংলাদেশে আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারা আমার জীবনের পরম প্রাপ্তি। তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি দিন, আর ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে। আব্দুল জব্বার দেশবাসীর উদ্দেশ্যে শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি, এ প্রত্যাশাই ব্যক্ত করেন তিনি।