সুন্দরবনের সম্পদ রক্ষায় পবিত্র ঈদুল ফিতরের দিনেও টহল কার্যক্রম চালিয়েছে দোবেকী বন টহল ফাঁড়ির স্টাফরা। ঐ দিন টহল ফাঁড়ির অধিনস্থ এলাকার ইঞ্জিন চালিত ট্রলার, নৌকায় ও গহীন সুন্দরবনে পায়ে হেটে ডিউটি কার্যক্রম চালিয়েছে। দোবেকী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, সারা দেশে যখন মানুষ ঈদের আনন্দ মাতায়ারা তখন আমরা দেশের সম্পদ রক্ষায় নিয়োজিত থেকে টহল কার্যক্রমে দিনটি অতিবাহিত করেছি। টহল ফাঁড়ির সকল স্টাফদের ঈদের ছুটি না কাটিয়ে তাদের দায়িত্ব পালন করতে হয়েছে। তিনি আরও বলেন ঈদের সময় এক ধরনের অসাধু চক্র সুন্দরবনের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করে থাকে। সেটি প্রতিহত করতে এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে। কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ আনিছুর রহমান বলেন, স্টেশন সহ স্ব স্ব টহল ফাঁড়ির স্টাফরা বিভিন্ন দিক নির্দশনার মাধ্যমে টহল কার্যক্রম চালানো হয়েছে।