মাধবপুরে সাংবাদিক বাছির জামালের ঈদের শুভেচ্ছা বিনিময়

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৩:৪০ পিএম
মাধবপুরে সাংবাদিক বাছির জামালের ঈদের শুভেচ্ছা বিনিময়

সাংবাদিক কল্যাণ ট্রাট্রের ব্যবস্থপনা পরিচালক, দৈনিক আমার দেশের সাবেক চীফ রিপোর্টার বাছির জামালের সঙ্গে মাধবপুর প্রেসক্লাব ও জনসাধারন ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও সাধারন জনসাধারণ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তাছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাট্রের ব্যবস্থপনা পরিচালক মনোনীত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মদ, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীরর কবির, সাংবাদিক নেতা লিটন পাঠানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বাছির জামাল সাংবাদিক সমাজের কল্যাণে নিরলস ভাবে কাজ করার অঙ্গিকার করেন।


আপনার জেলার সংবাদ পড়তে