মাধবপুরে পিকআপ উল্টে মা-ছেলেসহ ৪ জন নিহত

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৩:৪৪ পিএম
মাধবপুরে পিকআপ উল্টে মা-ছেলেসহ ৪ জন নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চকদারবাড়ী নামক স্থানে রোববার সকালে একটি পিকআপ উল্টে রাস্তা পাশে খাদে পড়ে মা-ছেলেসহ ৪জন নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-রোববার ভোরে সিলেট থেকে একটি পিকআপ কিশোরগঞ্জ যাওয়ার পথে মাধবপুর উপজেলার আন্দিউড়া চকদারবাড়ী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পাশে একটি খাদে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা আটগাও গ্রামের আব্দুল জলিলের ছেলে ইব্রাহিম মিয়া(৪০)কিশোরগঞ্জ জেলার কাঠালিয়া গ্রামের মৃদ দুলাল মিয়ার স্ত্রী আছমা আক্তার (৪০) ও তার ছেলে সজিব মিয়া (১২) ও অজ্ঞাত চালক নিহত হয়। সকাল ৯টার দিকে স্থানীয় জনতা ৯৯৯ খবর দিলে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পানি থেকে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ ও গাড়ী তাদের নিয়ন্ত্রনে নিয়ে যায়।  এ ব্যাপারে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান-প্রাথমিক ভাবে ৩জনের পরিচয় জানা গেলেও অজ্ঞাত ১ জনের পরিচয় জানা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে