প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি-র নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের গবেষণা কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর বাসায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।প্রধানমন্ত্রীর সাথে ঈদ কোলাকুলিতে চাঁদপুর মতলবের কৃতি সন্তান আব্দুস সাত্তার পাটোয়ারীকে দেখা যাচ্ছে।