মাদক মামলায় বাবুগঞ্জে ২ ব্যক্তির কারাদণ্ড, ইয়াবা উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৬:৩৫ পিএম
মাদক মামলায় বাবুগঞ্জে ২ ব্যক্তির কারাদণ্ড, ইয়াবা উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ মার্চ রোববার ২ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, ২০২৬ সালের ৪ নম্বর মামলায় অভিযুক্ত মো. দেলোয়ার হোসেন (৪০), পিতা মৃত সাজাহান মিয়া, গ্রাম লোহালিয়া, পোস্ট বাবুগঞ্জ, উপজেলা বাবুগঞ্জ, জেলা বরিশাল-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। জানা গেছে, অভিযুক্তকে ২০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড এবং ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও জয়নাল আবেদীন (৪২) কে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, রায় কার্যকর করে আসামিকে কেন্দ্রীয় কারাগার, বরিশালে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই রায়ে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে নতুন করে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।