সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ‘গৌরারং ইউনিয়ন পেশাজীবী কল্যাণ সমিতি, সিলেট’-এর আয়োজনে ১ম মেধাবৃত্তি-২০২৫ পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রিয়াজ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উমরগণি রাসেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, লবজান স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার এবং সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সুধীজনেরা, তাঁদের মধ্যে ছিলেন মুক্তার আলী, ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আহমদ, শাহ মাহমুদুর রহমান, সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি নিয়মিত অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন। ১ম মেধাবৃত্তি পরীক্ষায় মোট ২৫ জন কৃতি শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। পঞ্চম ও অষ্টম শ্রেণির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে। বৃত্তিপ্রাপ্তরা হলেন, পঞ্চম শ্রেণি ট্যালেন্টপুল সাক্তারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ এর নূরফিজা হক নওরিন। ট্যালেন্টপুল রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সায়মা আক্তার ট্যালেন্টপুল সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহ আব্দুল কাদির জিলানী, ট্যালেন্টপুল নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চয়নিকা দাশ তিথি, সাধারণ বৃত্তি নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারজিয়া রহমান, সাক্তারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আফরিন জাহান তাইবা, সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহমিদা জান্নাত, বড়ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মোঃ তাহমিদ হাসান নাদির, উজান সাফেলা সরকারি প্রাখমিত বিদ্যালয় এর মুনতাহা জান্নাত মীম, গৌরারং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বৈশাখী দাশ ঝিনুক, শুভশ্রী রানী দাস, সাক্তারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মোছাঃ আফরোজা বেগম, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতি চক্রবর্তী উজান সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর চামেলী আক্তার মাহী, বিশেষ বিত্তি হযরতঃ শাহ মিলন দাখিল মাদ্রাসার মরিয়ম আক্তার, ট্যালেন্টপুল হাফিজিয়া মাদ্রাসা টুকেরবাজার আনওয়ারুল উলুম এর ইমন মিয়া। সাধারণ বিত্তি টুকেরবাজার আনওয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সুরাইয়া আক্তার, সাধারণ বিত্তি অষ্টম শ্রেণি ৬ষ্ঠগ্রাম গৌরারং খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার সুমাইয়া জান্নাত তিনা, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ি এর জয় পাল, সুস্মিতা রানী দাস, হাজী আব্দুস ছত্তার ও মরিয়ম উচ্চ বিদ্যালয় এর আরিয়ান মুহিত, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় এর মারুফা আক্তার, হাজী আব্দুস ছত্তার ও মরিয়ম উচ্চ বিদ্যালয় তানহা বেগম ও দিলশাদ কালাম হাজেরা বালিকা উচ্চ বিদ্যালয় পাবিয়া। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেন। এ সময় তাঁরা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। এমন মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।