ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিএনপি থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এমএ হান্নানকে গণ-সংবর্ধনা দেয়া হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ গণ-সংবর্ধনার দেয়া হয়। গণ-সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় নাসিরনগর উপজেলাবাসীর পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও গণ সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।
উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণ সংবর্ধনা আয়োজন কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইঁয়া । বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কথা সাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাক, কান,গলা বিভাগে অধ্যাপক নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ রোকন উদ্দিন ভূইঁয়া, নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহমেদ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী, হবিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগীর,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সফিকুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির,সদস্য সচিব মোহাম্মদ রাফিজ মিয়া,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান সফিকুর ইসলাম,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইঁয়া,সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাও খান, জেলা বিএনপির নেতা ইব্রাহিম ভূইঁয়া রেনু,এডভোকেট মোহাম্মদ আবিদুল্লাহ।
গণ সংবর্ধনা সভায় এডভোকেট আমিনুল ইসলাম মনির,সৈয়দ শাফায়াত মোর্শেদ শুভ,চাতলপাড়ের প্রতিনিধি সোহরাব মিয়া,ভলাকুটের প্রতিনিধি হাজ্বী বরকত উল্লাহ, গোয়ালনগরের প্রতিনিধি রফিকুল ইসলাম বাচ্চু,কুন্ডার প্রতিনিধি নজরুল ইসলাম,ফান্দাউকের প্রতিনিধি সার্জেন্ট সফিকুল ইসলাম,গুনিয়াউকের প্রতিনিধি আবুল হোসেন,ধরমন্ডলের প্রতিনিধি আবদুল কাদির,পূর্বভাগের প্রতিনিধি মাহমুদুল হাসান,চাপরতলার প্রতিনিধি ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, হরিপুরের প্রতিনিধি হাজ্বী তিতন ফকির, নাসিরনগর সদর ইউনিয়নের প্রতিনিধি সৈয়দ আবু সারোয়ারসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন,আপনারা আমাকে নির্বাচিত করেছেন,আমি উপজেলা সকল শ্রেণী পেশার মানুষের এম পি। যে প্রত্যাশায় আমাকে বিজয়ী করেছেন আমি তা পূরণ করতে চেষ্টা করবো। আধুনিক নাসিরনগর রূপে গড়ে তুলব। আমি নাসিরনগরের মাটি ও মানুষের সাথে আছি, থাকব। আমি আপনাদের কাছে যে কথা দিয়েছি তা রাখবো ইনশাআল্লাহ।।