নজিপুর বিদ্যালয়ের

এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে পরামর্শমুলক সভা

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৭:১১ পিএম
এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে পরামর্শমুলক সভা

নওগাঁর পত্নীতলায় রবিবার (২২ মার্চ) সকাল ১০টায় সুনামধন্য ও ঐতিহ্যবাহী নজিপুর সরকারি মডেল উচচ বিদ্যালয়ে এলাইনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে বিদ্যালয় মাঠে এক পরামর্শমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ প্রায় ৬০টি ব্যাচের ৫শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার ৯৫ বছর পর প্রথমবারের মতো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় যেন মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষক আর প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণায় যেন শৈশবে হারিয়ে যান অংশগ্রহণকারীরা।  বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী  ডাঃ শিহাব আল মশিউর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পরামর্শমুলক সভার কনভেনর ও নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন। এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের কৃতি শিক্ষার্থী বুয়েট এর প্রফেসর মো. জহুরুল হক, ১৯৯২ ব্যাচের কৃতি শিক্ষার্থী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আতকার হোসেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে স্মৃতিচারণ করেন মো. আব্দুল মজিদ, মো. আছির উদ্দিন, মো. মোজাহার আলী, অজিত কুমার, নিত্যানন্দ দাস, মো. তছলিম উদ্দিন প্রমুখ। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মতামত প্রদান করেন ১৯৬৬ ব্যাচের মো. বদিউল মাষ্টার, ১৯৬৭ ব্যাচের ইঞ্জিনিয়ার এস,এম হাফিজুর রহমান, ১৯৭৩ ব্যাচের ডাঃ আলম, সাবেক ব্যাংকার আবু হেনা মোস্তফা কামাল, ১৯৭৫ ব্যাচের সাবেক ব্যাংকার এস,এম আব্দুল হামিদ, ১৯৭৬ ব্যাচের কবি আহমেদ হোসেন বাবু, ১৯৮৭ ব্যাচের সাপাহার মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান, ১৯৯২ ব্যাচের মো. মাসুদ রানা, সাংবাদিক মো. আতাউর রহমান প্রমুখ। পরামর্শমুলক সভায় প্রতি ব্যাচ থেকেই একজন করে প্রাক্তন শিক্ষার্থী তাদের মতামত উপস্থাপন করেন। 

পরামর্শমুলক সভা থেকে সকলের মতামতের ভিত্তিতে মো. ফারুক হোসেন, প্রফেসর মো. জহুরুল হক এবং প্রফেসর মো. আকতার হোসেন এর সমন্বয়ে একটি এডহক ওয়াকিং টিম গঠন করা হয়। এই ৩সদস্য বিশিষ্ট টিম ঈদুল আযহার পর এলামনাই এসোসিয়েশন গঠনের তারিখ নির্ধারণ, গঠনতন্ত্র চুড়ান্তকরণসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করবেন। টিমের সদস্যরা কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবেন।

উল্লেখ্য নওগাঁর পত্নীতলা উপজেলায় মানসম্মত শিক্ষার বিস্তারে ১৯৩১ সালে নজিপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয় থেকে শিক্ষা শেষ করে শত শত শিক্ষার্থী দেশে-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। এক সময় এই বিদ্যালয়টি মানের দিক থেকে এলাকায় শিক্ষার বাতিঘর হিসাবে সুপরিচিত থাকলেও বর্তমানে নানাবিধ কারণে শিক্ষার মান নিয়ে সর্বমহলে অসন্তোষ বিরাজ করছে। বিদ্যালয়ের বিদ্যমান দুরাবস্থা নিরসন এবং সুনাম ফিলিয়ে আনার লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীরা এলামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠার দীর্ঘ ৯৫ বছর পর প্রথম বারের মতো নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে আয়োজকরা জানান। 

ছবি ক্যাপশনঃ নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় আয়োজকদের পক্ষে বক্তব্য উপস্থাপন করছেন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর মো. আকতার হোসেন।