কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মদ ও ওষুধ উদ্ধার করা হয়েছে। ২২ মার্চ রোববার ধলা মাঠ এলাকায় একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৯ বোতল মদ, ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং ওষুধের আনুমানিক সিজার মূল্য-৬,১৩,৫০০/- (ছয় লক্ষ তেরো হাজার পাঁচশত) টাকা। ধারণা করা হচ্ছে, চোরাচালানকারীরা এসব অবৈধ পণ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে সেখানে মজুদ করেছিল। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।