কিশোরগঞ্জের কুলিয়ারচর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজ রবিবার ২:৪০ মিনিটে কুলিয়ারচর থানাধীন লোকমানখার কান্দি সাকিনস্থ জনৈক এনায়েত উল্লাহ এর বসতবাড়ীর সামনে কুলিয়ারচর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি মটর সাইকেল ও পিকআপ ভ্যান গাড়ীর মুখোমুখির সংঘর্ষে ঘটনার স্থলে মটর সাইকেল তিন জনের আরোহী মৃত্যু ঘটে। নিহতরা হলেন, দাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জামির হোসেন (১৮) ও দাড়িয়াকান্দি উত্তরপাড়া গ্রামের সাব্বির হোসেন ভূইয়ার ছেলে বিজয় মিয়া (১৮) ঘটনার স্থলে মৃত্যু ঘটে। ও দ্বীপ চন্দ্র বর্মন (২০) কে হাসপাতালে নিলে তাদের কে মৃত ঘোষনা করেন। এছাড়া ঘাতক পিকআপ গাড়িটি আরোহীদের ছাপা দিয়ে ঘটনার স্থল হতে চলে যায়। এই ব্যাপারে ভৈরব হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা আজ সন্ধ্যার দিকে রুজু হয় বলে থানা সূত্রে জানা গেছে।