সৈকতের পরিবেশ রক্ষায় স্থাপনা নিষিদ্ধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

এফএনএস | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ১০:৫২ পিএম
সৈকতের পরিবেশ রক্ষায় স্থাপনা নিষিদ্ধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার সমুদ্র সৈকতের দখলমুক্ত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে ঢাকা ফেরার আগে তিনি সুগন্ধা পয়েন্টে গিয়ে উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসন, স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দেন—সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় পুরো এলাকা স্থাপনামুক্ত রাখতে হবে।

এর আগে জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নির্দেশনা অনুযায়ী প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী এলাকার বালিয়াড়ি দখলমুক্ত করা হয়।

তবে উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মন্ত্রী জানান, সৈকতের স্বাভাবিক সৌন্দর্য রক্ষা করতেই সরকার বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে