ভিনির জোড়া গোলে এথলেটিকোর বিপক্ষে জয় পেলো রিয়াল

এফএনএস | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০৮:১৪ এএম
ভিনির জোড়া গোলে এথলেটিকোর বিপক্ষে জয় পেলো রিয়াল

দারুণ লড়াইয়ে ভরপুর ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে এথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে তারা।

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেন ভিনিসিউস জুনিয়র, আর একটি গোল আসে ফেদেরিকো ভালভের্দের পা থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল রিয়ালের। তবে ৩৩তম মিনিটে আদেমোলা লুকমানের গোলে এগিয়ে যায় এথলেটিকো। প্রথমার্ধে সুযোগ তৈরি করেও গোল না পেয়ে পিছিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ভিনিসিউস। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে ভালভের্দের গোলে এগিয়ে যায় দলটি।

তবে ৬৪তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান এথলেটিকোর মোলিনা। ম্যাচ আবারও জমে ওঠে।

শেষ পর্যন্ত ৭২তম মিনিটে ভিনিসিউসের দারুণ একক নৈপুণ্যে করা গোলে আবারও লিড নেয় রিয়াল। এই গোলটাই হয়ে ওঠে ম্যাচের ফয়সালা।

এরপর ভালভের্দে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। সুযোগ পেলেও সমতা ফেরাতে পারেনি এথলেটিকো। যোগ করা সময়ে গোলরক্ষক লুনিনের গুরুত্বপূর্ণ সেভে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল রিয়াল মাদ্রিদ।

আপনার জেলার সংবাদ পড়তে