ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গফরগাঁও ছাত্র কল্যাণ পরিষদ আয়োজনে ঈদ পূণমিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ মার্চ) সকাল দশটায় উপজেলায় পাগলা সাহেব আলী একাডেমি'র মাঠে মুক্ত মঞ্চে এ ঈদ পূণমিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। ঈদ পূণমিলনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হামিদ,গফরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের কর্মকর্তা সহ সুধীজন প্রমূখ।