দিঘলিয়ায় জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ১১:৪৪ এএম
দিঘলিয়ায় জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ( ২২ মার্চ) বাদ মাগরিব দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মীদের নিয়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্যা শফিকুল ইসলাম। মত বিনিময় করেন সেনহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ রওশন আজাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেনহাটি ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক ইলিয়াস হুসাইন। এ সময় সেনহাটি ইউনিয়ন জামায়েতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সেনহাটি ৭ নং ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।