চাটমোহরে বিএনপি নেতার ইন্তেকাল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০২:৩৭ পিএম
চাটমোহরে বিএনপি নেতার ইন্তেকাল

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি,নড়াইখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী সরকার (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৩ মার্চ) সকালে পাবনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে,২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে রেখেন। এদিন বাদ আছর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।  এদিকে মোহাম্মদ আলী সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে,তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু।

আপনার জেলার সংবাদ পড়তে