নওগাঁর রাণীনগরে ঈদ উল ফিতর উপলক্ষে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার জলকৈ স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অবিবাহিতরা জয়লাভ করেন। জলকৈ গ্রামের মেজর (অব:) আব্দুল জলিল এর ভাগ্নে জুয়েল হোসেন প্রামানিক এই খেলার আয়োজন করেন। খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর (অব:) আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন, মো: আবু রায়হান কবির। খেলায় বিবাহিত দলের পক্ষে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো: কামরুল হাসান এবং অবিবাহিত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোরেশদ পাপ্পু (সাংবাদিক) । খেলায় বিবাহিত দল একটি এবং অবিবাহিত দল ২টি গোল করে জয়লাভ করেন।