চাঁদপুর ডিসির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিব

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০৪:৪৪ পিএম
চাঁদপুর ডিসির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিব

পবিত্র ঈদুল ফিতরের দিন(২১ মার্চ,২০২৬) চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মোঃ ইব্রাহিম খলিল প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো.ইব্রাহিম খলিল। তিনি জেলা প্রশাসকের আমন্ত্রণে তার বাসভবনে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় প্রথম বিভাগ ক্রিকেটার মুরসালিন। মো. ইব্রাহিম খলিল চাঁদপুর সদর উপজেলার সন্তান। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য (সহকারী দপ্তর সম্পাদক) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি। ঈদের ছুটিতে বাড়িতে আসলে তিনি জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছায় অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে