ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও গোকর্ণ ইউনিয়নের কৃতিসন্তান এমএ হান্নানকে গণ-সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। আজ সোমবার বিকালে স্থানীয় চৈয়ারকুড়ি বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে গোকর্ণ ইউনিয়নবাসীর আয়োজনে এ গণ-সংবর্ধনার দেয়া হয়। গণ-সংবর্ধনা অনুষ্ঠানে গোকর্ণ ইউনিয়ন বিএনপির দলীয় নেতা-কর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় গোকর্ণবাসীর পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি কেএম খালেদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।গণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন,আমাকে নির্বাচিত করায় আমি আপনাদের কাজে চিরকৃজ্ঞ। আমি যোগাযোগ ব্যবস্থাসহ নাসিরনগরকে আধুনিক রূপে গড়ে তুলব। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন,তাই করে দেখান।নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। ইতোমধ্যে দেশবাসীর কাছে তার সুফল দৃশ্যমান। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোকর্ণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূইঁয়া । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাফিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক বসির উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ,উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক আবুল হাসান চৌধুরী,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আজগর আলী,সহ-দপ্তর সম্পাদক আব্বাস মিয়া,সহ-কোষাধ্যক্ষ মনু মিয়া,উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমরান মিয়া,আল শামীম ওভারসীজ লিমিটেডের পরিচালক আসাদুজ্জামান শামীম। গণ সংবর্ধনা সভায় লোকমান হোসেন চৌধুরী,আশরাফ উদ্দিন, অহিদ মিয়া,স্বপন আহমেদ,আলাউদ্দিন পাঠান, আল মামুন খোকন, তোষার মোল্লা, আবদুল রাজ্জাক, তৌকির মিয়া,হাবিব মিয়া,হাফিজুর রহমান খান শিবলী, সৈয়দ এহসানুল কাদের মিল্টুন,সারোয়ার,এখলাছ পাঠান,রায়হান পাঠান,আবদুল সালাম রতনসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল,শ্রমিকদলসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।