আশাশুনির বড়দলে গৃহবধূকে রক্তাক্ত জখম, হাসপাতালে ভর্তি

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০৭:২৯ পিএম
আশাশুনির বড়দলে গৃহবধূকে রক্তাক্ত জখম, হাসপাতালে ভর্তি

আশাশুনি উপজেলার বড়দলে জমিজমার বিরোধ নিয়ে প্রতিপক্ষের আক্রমনে গৃহবধু রক্তাক্ত জখম, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে। গুরুতর আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার (২০ মার্চ) এ ঘটনা ঘটে। বড়দল মধ্যম পাড়ার মৃত মজিদ মোল্যার ছেলে সাহাদাত মোল্যা বাদী হয়ে একই গ্রামের রুবেল মোল্যা, হিরামিন মোল্যা, রশিদ মোল্যা, মাসুদ মোল্যাসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে লিখিত এজাহার সৃুত্রে প্রকাশ, জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষ বাদীর পরিবারের সহিত শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি, অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ মারধর করার জন্য উদ্যত এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে থাকে। গত ২০ মার্চ সকাল ৮ টার দিকে বাদী বাড়ীর পাশে সবজি ক্ষেতে ঘাস পরিষ্কার করছিলেন। অভিযুক্তরা হাতে ধারালো দা, লোহার রড, জিআই পাইপ ও বাঁশের লাঠি সহকারে বেআইনী জনতাবদ্ধে বাদীর বসত বাড়ীতে ঢ়ুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে তার স্ত্রী হাফিজা বেগম মৌখিক প্রতিবাদ করলে এলোপাতাড়ী মারপিটে ও কোপে গুরুতর হাড়কাটা রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। পরনের কাপড় চোপড় টানাটানি করে বেআব্রু করতঃ শ্লীলতাহানী ঘটায়। স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিড়ে নেয়। বসত বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে। বাদী ও সাক্ষীরা সহ আশপাশের লোকজন ছুটে আসলে প্রতিপক্ষ হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় বাদীর স্ত্রীকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান বলেন, ঘটনাস্থলে এসআই রশিদুজ্জামানকে পাঠানো হয়েছিল। উভয়পক্ষ লিখিত অভিযোগ দাখিল করেছে। প্রাথমিক অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।