চাঁদপুরের কৃতি সন্তান জাতীয় রাজনীতির কিংবদন্তি রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর গ্রন্থ ‘রাজনীতির তিন কাল’ সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে উপহার হিসেবে প্রদান করা হয়েছে। সোমবার(২৩ মার্চ) রাজধানীতে এক সৌজন্য সাক্ষাতে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে প্রয়াত মিজান চৌধুরীর লেখা বইটি তার নাতি ফায়াজ মিজান চৌধুরী সদ্য কারা মুক্ত বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর হাতে তুলে দেন।