বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০৭:৫০ পিএম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও কমিউনিকেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল। বিসিবির এই পরিচালক এর আগে একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। নতুন এই দায়িত্বে মোখছেদুল কামাল স্থলাভিষিক্ত হলেন বিদায়ী চেয়ারম্যান আমজাদ হোসেনের। আমজাদ হোসেন ২০২৫ সালের অক্টোবর থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। মিডিয়া কমিটির নতুন দায়িত্বের পাশাপাশি মোখছেদুল কামাল বর্তমানে বিসিবির ওয়েলফেয়ারস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।রোববার(২২ মার্চ ২০২৬) সন্ধ্যায় তাকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে এই পদে বসানো হয়। তবে ঠিক কী কারণে এই পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আমজাদ হোসেনকে গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে। উল্লেখ্য, মোখসেদুল কামাল দীর্ঘদিন ধরেই গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত। বর্তমানে তিনি স্টার নিউজের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়র্স দলের সঙ্গেও যুক্ত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে