ভোলার দৌলতখানের কৃতি সন্তান মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশের কিংবদন্তি সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক আমিরজাং গজনবী চৌধুরীর বড় মেয়ে তানজিলা আজম গজনবী শুভ্রা চৌধুরী (৬২) মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) রাত দুইটার দিকে ঢাকা সেনানিবাসের বাসায় (হার্ট অ্যাটাক) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিংবদন্তি সাবেক ফুটবলার মরহুম গজনবী চৌধুরীর গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের সৈয়দপুর ইউপির চরশুভী গ্রামে।