বিএনপির পদ ছাড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এফএনএস | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০৮:০১ পিএম
বিএনপির পদ ছাড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দলীয় সূত্র। সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে তার জমা দেওয়া পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে। মীর শাহে আলমের পদত্যাগের ফলে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদটি শূন্য হওয়ায় সেখানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে। দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সরকারি দায়িত্বে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে তার জমা দেওয়া পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।

মীর শাহে আলমের পদত্যাগের ফলে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদটি শূন্য হওয়ায় সেখানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে।

দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সরকারি দায়িত্বে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে