গ্রামের অন্ধকার রাস্তায় নিজ উদ্যোগে সড়ক বাতি স্থাপন

লোহাগড়ায় প্রশংসা ভাসছেন ইঞ্জিনিয়ার শেখ মতিউর

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০৯:৩১ পিএম
লোহাগড়ায় প্রশংসা ভাসছেন ইঞ্জিনিয়ার শেখ মতিউর

গ্রামের অন্ধকার রাস্তায় নিজ উদ্যোগে সড়ক বাতি স্থাপন করে  আলোকিত করে গ্রামের মানুষ ও পথচারীদের পাশে দাড়িয়ে প্রশংসা কুড়ালেন ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান। জানা যায়,  কোটাকোল ইউনিয়নে  দেড়  কিলোমিটার রোড লাইট (সড়ক বাতি) নিজ অর্থায়নে স্থাপন কার্যক্রমের  উদ্বোধন করেন আসন্ন নির্বাচনে লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার  শেখ মতিউর রহমান। সোমবার মাগরিববাদ লঞ্চঘাটে এ মহতী কাজের উদ্বোধনী  অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস নড়াইল জেলার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রুহুল্লাহ। সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস নড়াইল জেলা সভাপতি মাস্টার রিয়াজুল ইসলাম,হাফেজ মোস্তাফিজুর রহমান, মুফতি আশরাফুল আলম। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন  বার বার  নির্বাচিত ইউনিয়ন মেম্বার শেখ আকরাম হোসেন,কৃষক দল কোটাকোল ইউনিয়নের সভাপতি বি এম রকিব টুনু, বিএম খিজির হায়াত, বি এম জিয়াউর রহমান, সাবেক ইউপি সচিব বিএম আবুল কালাম, মুনশি রফিকুল ইসলাম, মোঃরাজু শেখ,নাদিম মোল্যা,মাহফুজ মোল্যা,উকিল বিশ্বাস, কৃষক দল কোটাকোল ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক বি এম নূরনবী।  এসময় উপস্থিত সকল ব্যক্তিবর্গ মহতী এই উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী দিনে ইঞ্জিনিয়ার  শেখ মতিউর রহমানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, কোটাকোল ইউনিয়নের কোটাকোল লঞ্চঘাট থেকে দিঘলিয়া বাজার পর্যন্ত  গুরুত্বপূর্ণ পাকা সড়ক রয়েছে। যা অন্ধকারে নিম্মজিত। গ্রামবাসী ও পথচারীদের যাতায়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। অন্ধকারে সড়ক দুর্ঘটনা, সাপের আক্রমণ, চুরি, ছিনতাইয়ের আশংকাও ছিলো। মানুষের উপকারের কথা চিন্তা করে ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান সোমবার দেড় কিলোমিটার রাস্তায় নিজ অর্থায়নে সড়ক বাতি স্থাপন করেন।  জনগুরুত্বপূর্ণ  এ মহত কাজ করায়  প্রশংসায় ভাসছেন তিনি। এ সেবাদান  কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি জানান। তিনি সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে