কচুয়ায় ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০৯:৩৩ পিএম
কচুয়ায় ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

বাগেরহাটের কচুয়ায় বিপুল পরিমাণ মাদকসহ একজনকে আটক করেছে র‌্যাব -৬। একটি কাঠের গুড়ি ভর্তি পিকআপের মধ্যে করে ৬৬ কেজি (গাজা)মাদক সহ মাদক ব্যবসায়ীদের একটি চক্র কুমিল্লা থেকে পিরোজপুরের চালিতাখালী গ্রামে নিয়ে যাওয়ার সময় পথে আজ রবিবার সন্ধ্যায় কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের তেলের পাম্পে তেল নিতে গেলে র‌্যাব -৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করে  তল্লাশি করলে  পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা জব্দ করে। এ সময় পিকআপ এ থাকা মাদক ব্যবসায়ী মানজারুল (৩৫)কে আটক করা হয়। কিন্তু   পিকআপের চালক পালিয়ে যায় । পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জঅই -৬ এর একটি দল বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান সাইনবোর্ড তেলের পাম্পে ঢ়ুকলে র‌্যাব -৬ টিআইসি নাজমুল ইসলামের নেতৃত্বে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে থাকা চালকের আসনের পেছনের বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে উপকূলীয় জেলাগুলোতে সরবরাহ করে আসছিল। এই চালানের গন্তব্য ছিল পিরোজপুরের চালিতেখালি গ্রামের বিক্রমের বাড়ি । কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষাধিক টাকা। এ ঘটনায় র‌্যাব -৬ এর ডিএডি কুদ্দুছ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে