গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০২:০০ পিএম
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মিম আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাঁচতলার একটি ফ্লাটে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মিম আক্তার (২৫) গজারিয়া উপজেলার বড়ইকান্দী ভাটেরচর গ্রামের মুক্তার হোসেনের মেয়ে ও ময়মনসিংহ গফুরগাঁওয়ের গড়াব গ্রামের কিববিয়ার স্ত্রী। 

স্বামী কিবরিয়া বলেন, আমি একজন জাহাজ শ্রমিক। ফেসবুকে মাধ্যমে মিমের সঙ্গে পরিচয় ও বিয়ে। এক বছর আগে দুই পরিবারের অমতেই বিয়ে করে কিছুদিন আত্নীয় স্বজনদের বাড়িতে থাকলেও ১১ মাস ধরে এই ভাড়া বাসায়ই বসবাস করছি। সে একা একা থাকতে ভয় পেত,কয়েক মাস আগে মাথায় প্রচণ্ড ব্যাথার কথা বলায় অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোনো কাজ হয়নি। গতকাল রাত ৮টায় জাহাজে চলে যাওয়ার সময় ফোনে শ্বাশুড়িকে আসতে বলে চলে যাই, সকালে ফোন পেয়ে এসে দেখি সে নাই।

মিমের মা জানান,গতকাল রাত হয়ে যাওয়ায় আর আসিনি, মঙ্গলবার সকালে এসে দেখি অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে বাড়িতে থাকা অন্যান্যদের সাহায্য নিয়ে জানালায় দেখি মিম ঝুলে আছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান,স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে