সেবায় তারুন্যের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৬:২২ পিএম
সেবায় তারুন্যের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শুক্রবার ঈদুল ফিতর উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ও মানবাধিকার সমাজ কল্যাণ মূলক সংস্থা পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি এর কিশোরগঞ্জ জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক যুবায়ের আহমেদ, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ারিং শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক ইমতিয়াজ সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবু রায়হান সহ এ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি সেবা উন্নয়ন ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বলে উল্লেখ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে