নানাবাড়ি বেড়াতে এসে নাতনির মৃত্যু

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৬:৩৫ পিএম
নানাবাড়ি বেড়াতে এসে নাতনির মৃত্যু

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে নাতনির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশু ফারিয়া জান্নাত (৬) শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের লাল্টু ঢালীর মেয়ে। শিশুটি ঝিকরগাছা উপজেলার কামারপাড়া গ্রামের নানা ইসহাক মোড়লের বাড়িতে বেড়াতে এসেছিল। এ ঘটনায় ইজিবাইক চালক ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের মজনুর রহমানের ছেলে রোকন হোসেনকে (৪২) পুলিশ আটক করেছে।

পুলিশ এবং এলাকাবাসী জানিয়েছেন, মঙ্গলবার দুপুরবেলা শিশু ফারিয়া জান্নাত (৬) ছাতা মাথায় দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় বেনেয়ালি থেকে ছেড়ে আসা ইজিবাইকের চাকায় পিষ্ট হলে, তাকে দ্রুত ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে