মোল্লাহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ২৬ মার্চ, ২০২৬, ০৪:২৫ পিএম | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৪:২৫ পিএম
মোল্লাহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কম্পাউন্ডে শহীদ বেদীতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন। পরে পর্যায়ক্রমে মোল্লাহাট থানা, মোল্লাহাট হাইওয়ে থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, প্রেসক্লাব মোল্লাহাটসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এছাড়া সকাল ৮টায় কে.আর. কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং কুচকাওয়াজসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতের নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর শিকদার, সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম.এম. মফিজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার।