চাটমোহরে প্রধান শিক্ষক আর বেঁচে নেই

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৪:৫১ পিএম
চাটমোহরে প্রধান শিক্ষক আর বেঁচে নেই

পাবনার চাটমোহর উপজেলার বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা সুলতানা লিপি (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তার পারিবারিক সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন লিপি। ঈদের ছুটিতে তার বোনের বাড়ি রাজশাহীতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে বুধবার তাকে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে লিপি মারা যায়। সদা আন্তরিক,সৃজনশীল,শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখায় জেলা ও উপজেলা পর্যায়ে লিপি শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মননা পান। মৃত্যুকালে লিপি স্বামী,দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও  গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর বোঁথর তার জানাজা নামাজ শেষে স্থানীয় অবস্থানে তাকে দাফন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে