কৃষককে অর্থনৈতিক স্বাবলম্বী করা কৃষক কার্ডের প্রধান লক্ষ্য: সমাজকল্যানমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০৭:০৯ পিএম
কৃষককে অর্থনৈতিক স্বাবলম্বী করা কৃষক কার্ডের প্রধান লক্ষ্য: সমাজকল্যানমন্ত্রী

সমাজকল্যানমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন আজ শুক্রবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে বললেন, কৃষককে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা ও স্বচ্ছল করা কৃষক কার্ডের প্রধান লক্ষ্য। আগামী ১৪ই এপ্রিল থেকে সকল কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে। এটাও ফ্যামিলি কার্ডের মতো ধীরে ধীরে প্রতিটা উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। 

ডা.এজেডএম জাহিদ হোসেন বলেন, “পাট একসময় আমাদের গর্ব ছিল কিন্তু সেই পাট যেকোনো ভাবেই হোক অবহেলা বা আমাদের সঠিক সিদ্ধান্ত না থাকার কারণে পাট চাষ দুর্বল হয়েছে। কাজেই আমরা পাটের যে হারানো গৌরব সেটা ফেরত আনতে চাই।”

সেজন্য কৃষকদের আরও বেশি উৎসাহিত করতে চাই পাট চাষে। পাট যত বেশি উৎপাদিত হবে সেটা আমাদের দেশের জিডিপিতে ও পরিবেশে একটা মারাত্মক পজিটিভ ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন তিনি। 

পরে ৮শ জন কৃষককে ৫ কেজি করে আউশধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার ও ২০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ ও ৫ কেজি করে এমওপি ও ৫ কেজি করে ডিএপি সার বিতরন করা হয়।