এক দিনে দু’ দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪১ হাজার ছাড়াল

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৬:৩৫ পিএম
এক দিনে দু’ দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪১ হাজার ছাড়াল

মধ্যেপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে দিয়ে দেশে বাজারে স্বর্ণের উঠা-নামা করছে। টানা কয়েক দফা কমানোর পর আজ একই দিনে দু’বার দাম বাড়ানো হলো স্বর্ণের দাম। আজ দু’দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা বেড়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় উঠেছে। গতকাল (শুক্রবার) ২২ ক্যারেটের সোনার ভরি ছিল দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। যা আজ বিশাল পরিবর্তন হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম বিকেল ৪টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে