সৈয়দপুরে বেতনের টাকা চাইতে গিয়ে মালিক কর্তৃক কর্মচারী লাঞ্ছিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ১১:০৯ এএম
সৈয়দপুরে বেতনের টাকা চাইতে গিয়ে মালিক কর্তৃক কর্মচারী লাঞ্ছিত

নীলফামারীর সৈয়দপুরে বেতন ভাতা চাইতে গিয়ে দোকান মালিকের রোষানলে পড়ে অপমানিত হয়েছেন এক কর্মচারী। নিজের পরিশ্রমের টাকা চাওয়ায় তাকে করা হয় লাঞ্ছিত। এ সময় বেশি বাড়াবাড়ি করলে পরিনতি হবে ভয়াবহ এমন হুমকীও দেয়া হয় কর্মচারীকে। এ ঘটনায় কর্মচারী মোঃ রিফাত সৈয়দপুর থানায় ওই দোকান মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।  অভিযোগে জানা যায়, শহরের কয়াগোলাহাট সালটিয়াপাড়ার মোঃ রিফাত প্রায় এক বছর পুর্বে নুর গার্মেন্টসে শাহাবাজ নুরের ব্যবসা প্রতিষ্ঠান সৈয়দপুরে সিনিয়র স্টাফ হিসেবে কাজ করেন। কিন্তু দোকান মালিক মোঃ সজিব নুর ও তার বড় ভাই মমতাজ তাকে প্রায় সময় অন্যান্য জুনিয়র কর্মচারীর সামনে অপমানজনক কথা বার্তা বলে তাকে ছোট করতো। তাদের প্রায়ই সময় এমন আচরণের কারণে সে গত ১২ মার্চ চাকুরী ছেড়ে দেয়। সে সময় দোকানের সমস্ত হিসাব নিকাশও বুঝে দেয়া হয়।  কর্মচারী রিফাত সব হিসাব বুঝে দিলেও দোকান মালিক তার পাওনা বেতন ভাতা পরিশোধ না করে সময় নেন। এরই মধ্যে কেটে যায় কিছু সময়। এদিকে বেতনের টাকার জন্য রিফাত তার বড় ভাই ইমরানকে নুর ইভেন্ট এন্ড ফেস্টিভেল নামে তাদের আরেকটি দোকানে পাঠায়। তিনি গত ২০ মার্চ ওই দোকানে যান। কিছু সময় পর সেখানে আমাকেও ডেকে নেয়া হয়। পরে আমার পাওনা টাকা না দিয়ে মালিক আমাকে চড় থাপ্পর মারে,অকথ্য ভাষায় গালিগালাজ করে,মিথ্যে মামলায় ফাসিয়ে জেলে ভরবে এমন হুমকী দেয়। এ বিষয়টি আমি দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মোঃ শফিকুল আহমেদকে জানাই। তিনি কোন সুরাহা করতে পারেননি। বর্তমানে বাদী নিরাপত্তা হীনতায় ভুগছে এমন কথা জানালেন।

আপনার জেলার সংবাদ পড়তে