ডিএমপির দুই কর্মকর্তার পদায়ন, জারি অফিস আদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০১:৩৬ পিএম
ডিএমপির দুই কর্মকর্তার পদায়ন, জারি অফিস আদেশ

ঢাকা মহানগর পুলিশের দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (২৮ মার্চ) জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

আদেশ অনুযায়ী, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে বদলি করে রমনা বিভাগের ধানমন্ডি জোনে পদায়ন করা হয়েছে। অন্যদিকে দক্ষিণখান জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার নাসিম উদ্দিনকে উত্তরা বিভাগের একই জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিত বদলির অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

আপনার জেলার সংবাদ পড়তে