বাগেরহাটেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের ৪০টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন খদ্যসহায়তা প্রদান করেছেন। রবিবার (২৯মার্চ) সকাল সাড়ে ১১টায় উক্ত সহায়তা প্রদান করা হয়। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের প্রতিনিধি মো: মনিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড.ফজলুল হক। খাদ্যসহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, ০১ কেজি মশুর ডাল, ০১ কেজি লবন, ০১ কেজি চিনি, ০১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুড়া, ১০০ গ্রাম ধনিয়ে গুড়া, ২০০ গ্রাম গুড়া হলুদ।