ফুলবাড়ীতে শহীদ লুৎফর রহমানেরর শাহাদত বার্ষিকী পালন

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৩:০৮ পিএম
ফুলবাড়ীতে শহীদ লুৎফর রহমানেরর শাহাদত বার্ষিকী পালন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ নং সেক্টরের প্রথম শহীদ লুৎফর রহমানের ৫৫ তম শহাদাত বার্ষিকী ২৮ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে।  এ উপলক্ষে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব ও শহীদ লুৎফর রহমান স্মৃতি পাঠাগার নানা কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ পাশে থাকা শহীদ লুৎফর রহমানের সমাধিতে পরিবারের সদস্যদের পুষ্পমাল্য অর্পন, মিলাদ ও দোয়া মাহফিল, উপজেলার প্রথম শহীদ মিনারে আলোচনা সভা, শহীদ পরিবারকে সম্মাননা প্রদান। এতে বক্তব্য রাখেন শহীদ লুৎফর রহমানের একমাত্র ছেলে মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, কবি ও গল্পকার তমসুর হোসেন, চারণকবি আজিজুল হাকীম মন্ডল, কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ, প্রধান মন্ত্রীর কার্যালয়ের কর্মচারী সিরাজুল ইসলাম, যুবদলনেতা আরিফুল ইসলাম আরিফ।  অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভপতি লোকমান হোসেন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, সাংবাদিক, সাধারন মানুষ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব হফেজ মোঃ ইব্রাহীম খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেন পেয়ারা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী, সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সাধারন সম্পাদক নাজমুল হুদা, কোষাধ্যক্ষ মিলন মিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে