যশোরের অভয়নগরে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস নিমূলে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার (২৯ মার্চ) দুপুরে পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে এ সহযোগিতা কামনা করেন কমিটির সদস্যরা। এছাড়া নওয়াপাড়া নদীবন্দর এলাকায় কার্গো জাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধ করা। নূরবাগ এলাকায় মহাসড়কের ফুটপাত ও নওয়াপাড়া বাজারের অভ্যন্তরীণ সড়ক এবং ভৈরব নদ তীরবর্তী পৌরসভার ওয়াকওয়ে দখলমুক্তে করা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি করা, তেল ও গ্যাস সংকটে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থাগ্রহণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঘোষিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভপতিত্ব করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। সভায় বক্তব্য রাখেন, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, সহসম্পাদক গোলাম মোস্তাফা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, শিক্ষা কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল প্রমুখ।