ঘোড়াঘাটে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৬:০৪ পিএম
ঘোড়াঘাটে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন

ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ঘোড়াঘাট উপজেলার সকল সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার সকল সাংবাদিককে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার প্রতিবাদ এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে