যশোরের ঝিকরগাছায় হামের আক্রান্ত আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের সাধারণ মানুষ। তবে সেই সংখ্যা খুবই নগণ্য। হামে আক্রান্ত হওয়া বাইশা গ্রামের রুহুল আমিন (৪২) জানান, আমার শরীরে লাল ঘামাচি মত বের হতে দেখি এবং জ্বর আসে। ডাক্তারের শরণাপন্ন হলে তিনি জানান, শরীরে হাম দেখা দিয়েছে, ভয়ের কিছুই নাই। এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ঝিকরগাছায় কিছু কিছু এলাকায় হামে আক্রান্তের খবর পাওয়া গেছে, তবে সেটা সামান্যই। একাধিক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় দেশব্যাপী স্বাস্থ্য সহকারীদের ধর্মঘটে হামের ভ্যাকসিন না দেয়ায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।