শেরপুর পৌরসভার টিএলসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) পৌরসভার সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, নগর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা ও সমাধান নিয়ে আলোচন করা হয়।