আশাশুনি উপজেলার বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর নয়ন মৃধা বৈদ্যুতিক শকে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩০ মার্চ) সকালে সেচ পাম্প বন্দ করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। শোভনালী ইউনিয়নের বাসিরামপুর গ্রামের অধিবাসী বাড়ির বিদ্যুৎ লাইন থেকে সংযোগ দিয়ে মোটরে পুকুরের পানি সেচ দিচ্ছিলেন। বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি মোটরের সংযোগ ছাড়িয়ে দিতে যান। এসময় পুনরায় বিদ্যুৎ আসায় বিদ্যুতায়িত হয়ে মাটিয়ে ছিটকে পড়েন। বাড়ির লোকজন তাকে দ্রুত সখিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ভদ্র, পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ হিসাবে পরিচিৎ নয়ন মৃধা মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী ও এক শিশু সন্তান রেখে যান। এদিন বিকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়।