নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ার মোঃ ছাব্বির মোল্লা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাদের মোল্লা (২৫) ও নাহিদ মোল্লা (২০)। রোববার (২৯ মার্চ) রাতে তাদেরকে ঢাকার মিরপুর-১০ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাঞ্চল্যকর মো: ছাব্বির মোল্লা হত্যা মামলার দুই আসামী মোঃ নাদের মোল্লা ও নাহিদ মোল্লা ঢাকার মিরপুর-১০ এলাকায় অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের ঢাকা থেকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।