বাউফলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) :
| আপডেট: ৩১ মার্চ, ২০২৬, ০৬:৪৫ পিএম | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৬:৪৫ পিএম
বাউফলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর বাউফলে মৎস্য ও পশু খাদ্য আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বাউফল উপজেলার নূরাইনপুর বাজার ও ধূলিয়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত  কর্মকর্তা ডাঃ মোঃ আবু রায়হান।

আদালত সূত্র জানায়, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ২০ ধারা লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে যথাক্রমে ২,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নূরাইনপুর বাজারের মৃত শাহজাহান খানের ছেলে মোঃ মাসুম খান (৪৬) এবং ধূলিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ কাওসার (৩০)।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে এ ধরণের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে